কুড়িগ্রামে সেনাবাহিনীর আয়োজনে দিনব্যাপী গবাদি পশু ও পাখির ফ্রি মেডিকেল ক্যাম্প
কুড়িগ্রামে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন হয়।
৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া, মিলিটারি ফার্ম লালমনিরহাটের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ বিভাগের কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী প্রায় সাড়ে ৩ হাজার গবাদি পশু ও পাখির বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাক্সিনেশন সেবা প্রদান করেন সেনাবাহিনীর ৪ জন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের ৬ জন ভেটেরিনারি চিকিৎসক। এ সময় মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযুষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর, রংপুর সেনানিবাসের এএএন্ডকিউএমজি লেফটেন্যান্ট কর্নেল আলী রাহাত আহমেদ রাশেদী (পিএসসি), কুড়িগ্রাম জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় দুলালী বেগম বলেন, আমার তিনটি ছাগল। দুইটি ছাগল প্রায় পঁাচ দিন থেকে অসুস্থ। আমাদের এখান থেকে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ অফিস অনেক দূরে। আমি বিধবা মানুষ, দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো লোক পরিবারে কেউ নাই। আজ বাড়ির পাশে আর্মিরা আসছে চিকিৎসা দিতে। এখানে ছাগলের চিকিৎসা নিতে পেরে অনেক উপকার হলো।
তিনটি গরু ও দুইটি ছাগল নিয়ে চিকিৎসা নিতে এসেছেন কাশেম আলী ও আব্দুল আউয়াল। তারা বলেন, আমরা গরীব মানুষ। গরু ছাগলের কোন রোগ ব্যাধি হলে গাড়ি ভাড়া করে দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামথর্য হয় না। আজ বাড়ির পাশে ফ্রিতে গরু ছাগলের চিকিৎসা নিতে পেরে খুব ভালো লাগছে। যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied