ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন - শেরপুরের পুলিশ সুপার


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৫ বিকাল ৫:১
শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সমাজিক অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ করা একা পুলিশের পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। তিনি বলেন, শেরপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ শুরু করেছি। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান জানান। সভায় উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ২৬ জানুয়ারি সন্ধায় শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের  কামারেরচর বাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
 বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি "- এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলমের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত লোকজন সমাজের বিভিন্ন বিষয় উন্মুক্ত আলোচনায় তুলে ধরেন।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু