ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মুগদা পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এস আই নূর মোহাম্মদ এর কঠোর পরিশ্রমে আইনশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে


   জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:৫০

রাজধানী ঢাকায় মুগদা থানা আওতাধীন মুগদা পুলিশ ফাঁড়ি মানিক নগর এলাকায়  এস আই  (নি:) নুর মোহাম্মদ মোস্তফা গত ২০/১১/২৪ ইং  তারিখে মুগদা পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণ করার পর থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অত্র ফাঁড়ি এলাকায় বিট পুলিশিং কার্যকর শুরু করেন। খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের আস্থা পুলিশের প্রতি ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন । অত্র এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অনেক  সফল হয়েছেন। অত্র মানিকনগর বালুর মাঠ এলাকায় ওয়ারেন্টের আসামি,  মাদক উদ্ধার, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ সকল অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। নতুন অবস্থায় যোগ দানের পর থেকে  মুগদা পুলিশ ফাঁড়ি অফিসার ফোর্স এর সহায়তায়, গাজার মামলা, ইয়াবা মামলা, দস্যুতা মামলার বাদী হন এবং অফিসার ইনচার্জ মুগদা থানা নির্দেশক্রমে মামলা গুলো রুজু হয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষার জন্য বেশ কিছু চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারীকে আটক করে আইনের সোপর্দ করেছে। গত  ০৯/০১/২৫ ইং তারিখে চুনারুঘাট  হবিগঞ্জের মৃত ফারুক চৌধুরীর ছেলে রিফাত চৌধুরীকে ধারালো চাকু সহ ছিনতাইকারীকে  গ্রেপ্তার করে থাকেন।উক্ত  ছিনতাইকারী চাকুর আঘাতে এস আই  (নি:) নুর মোহাম্মদ মোস্তফা আহত হন।  ছিনতাইকারি আসামি  রিফাত চৌধুরী  মুগদা থানায় নিয়মিত মামলার রুজু করা হয়। মামলা নাম্বার ১২/২৫, গ্রেপ্তারকৃত আসামির আরো অনেক মামলা আছে বলে জানা যায়। তাঁর এই সাহসিকতায় ভয়ানক এই ছিনতাইকারী কে গ্রেপ্তার করায়  এলাকাবাসী  খুশি হয়। এই বিষয় এস আই  (নি:) নুর মোহাম্মদ মোস্তফা জানতে চাইলে তিনি জানান যেদিন থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছি আর শপথ পাঠ করেছি সে দিন থেকে  দেশ ও জনগণের সেবা করায় আমার কাজ। ধারালো চাকু আঘাত সম্বন্ধে  জানতে চাইলে জানান আমি যখন ধরতে যাই আসামি  কোমরে চাকু বের করে আমার উপরে আঘাত করে শরীরে মোটা কাপড় থাকার কারণে ভিতরে কিছুটা লেগে যায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাই। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাকে যদি মৃত্যু বরন করতে হয় সেটি ও দেশের জন্য হাসিমুখে মেনে নিব।এলাকাবাসী জানায় পুলিশ ফাঁড়িতে ডিউটি করার জন্য ট্রান্সপোর্ট বা গাড়ি না থাকায়  অনেকটাই অসুবিধা হচ্ছে। ফাঁড়িতে আরো কিছু এ এস আই কনস্টেবল পুলিশ বাড়িয়ে প্রতিদিন দুইটি টীম করে ডিউটি দিলে আইন-শৃঙ্খলা খুব দ্রুত উন্নতি হবে এবং ফাঁড়ির ইনচার্জকে কঠোর পরিশ্রমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত