ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ঘন কুয়াশার কারনে শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ দুইজনের মৃত্যু


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৩:৫২
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস চাপায় ট্রাক চালক ও তার সহযোগির মৃত্যু হয়েছে। সোমবার(৩ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার বাচ্চু মিয়া ও সহযোগি ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মানিক। জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সোমবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। এসময় অজ্ঞাত পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপটি ছিটকে সড়ক থেকে পড়ে গেলে চালকসহ দুইজনের মৃত্যু হয়। এসময় বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়।
 
প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসনের বরাত দিয়ে স্থানীয়রা জানান,'ভোর রাতের দিকে কুয়াশার কারণে ঢাকাগামী লেনে বাসের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়। পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এসময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি সড়কের পাশে পড়ে যায়। এবং পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্থ না হলেও পরিবহনের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়।
 
শিবচর হাইওয়ে থানার উপ সহকারি পরিদর্শক (এটিএসআই) মো. মিজানুর রহমান জানান, 'দূরপাল্লার ঘাতক পরিবহনটি শনাক্ত করা না গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।'শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল হক বলেন,'খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া গেছে। মরদেহ এবং দূর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Rp

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

ফেনীতে বিএমইউজে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত