কুড়িগ্রামে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন
কুড়িগ্রামে জেলা প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধের প্রক্রিয়া স্থগিত করে ইটভাটা চালু রাখার দাবিতে মানবন্ধন, সমাবেশ ও ম্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ । রবিবার সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিক মিলে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে সমাবেশ ও ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান বকসী, খায়রুল ইসলাম, শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কুড়িগ্রামে তেমন শিল্প প্রতিষ্ঠান বা কল কারখানা নেই। জেলায় ১০৫টি ইটভাটায় প্রায় ৫০হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছে। এসব ইটভাটা প্রায় ৩০বছরের অধিক সময় ধরে চলমান রয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালের পরিবেশ আইন অনুযায়ী অধিকাংশ ইটভাটাকে ছাড়পত্র প্রদান না করায় এবছর সেগুলো অবৈধ ভাটা হিসেবে আখ্যায়িত হয়। অথচ সেই ভাটাগুলোর কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তর লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর ১০/১১ লক্ষ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। এ ছাড়াও ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অংকের টাকা ৬ মাস পূর্বে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে তারা বড় ধরণের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন। তাদের জীবন জীবিকা ব্যাহত হয়ে পড়বে। এমতাবস্থায় মানবিক বিবেচনায় ইটভাটাগুলো আগামী ০৩ মাস পরিচালনা করার সুযোগ দেবার জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইট প্রস্ততকারী মালিক সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied