ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কুড়িগ্রামে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ বিকাল ৬:২৭
কুড়িগ্রামে জেলা প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধের প্রক্রিয়া স্থগিত করে ইটভাটা চালু রাখার দাবিতে মানবন্ধন, সমাবেশ ও ম্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ।
 
রবিবার সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিক মিলে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে সমাবেশ ও ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান বকসী, খায়রুল ইসলাম, শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
 
বক্তারা বলেন, কুড়িগ্রামে তেমন শিল্প প্রতিষ্ঠান বা কল কারখানা নেই। জেলায় ১০৫টি ইটভাটায় প্রায় ৫০হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছে। এসব ইটভাটা প্রায় ৩০বছরের অধিক সময় ধরে চলমান রয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালের পরিবেশ আইন অনুযায়ী অধিকাংশ ইটভাটাকে ছাড়পত্র প্রদান না করায় এবছর সেগুলো অবৈধ ভাটা হিসেবে আখ্যায়িত হয়। অথচ সেই ভাটাগুলোর কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তর লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর ১০/১১ লক্ষ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। এ ছাড়াও ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অংকের টাকা ৬ মাস পূর্বে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে তারা বড় ধরণের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন। তাদের জীবন জীবিকা ব্যাহত হয়ে পড়বে। এমতাবস্থায় মানবিক বিবেচনায় ইটভাটাগুলো  আগামী ০৩ মাস পরিচালনা করার সুযোগ দেবার জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান। 
 
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইট প্রস্ততকারী মালিক সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Rp / Rp

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

ফেনীতে বিএমইউজে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত