ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা : আহত ৪


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ বিকাল ৬:৩৩
শরীয়তপুর সদর হাসপাতালে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল, নিউজ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। 
গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে জেলার বিভিন্ন গনমাধ্যমকর্মীরা। এনিয়ে স্থানীয় নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজনের সংবাদিকদের বাকবিতন্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে সোহাগ খান সুজন তাঁর ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে নুরুজ্জামান শেখ ও তার ভাই শামীম শেখসহ ১০/১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
আহত সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ (সোমবার) অফিসে যাচ্ছিলাম আগে থেকে ওৎ পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই হামলার বিচার দাবি করছি।
 
নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, হঠাৎ করে দেখি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নুরুজ্জামান শেখসহ ১০/১২ জন সন্ত্রাসী সুজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েছে। আমরা বাচাতে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
 
শরীয়তপুরের প্রবীণ সাংবাদিক আবুল হোসেন সরদার বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেবো।
 
এঘটনায় অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় নি।
 
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে