ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ বিকাল ৬:৫৯
শরীয়তপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জজকোর্ট এলাকায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রাশেদ খান মেনন ও সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রধান সড়ক সহ কোর্ট চত্ত্বর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা আবার দেশকে অস্থিতিশীল করতে ভিন দেশে পলাতক অবস্থায় কর্মসূচির ঘোষণা করছে। রাতের আধাঁরে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে চায়। আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করবো।
 
তারা আরও বক্তব্য রাখেন, ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা পতনের পর তাদের অস্তিত্ব এই দেশ থেকে বিলীন হয়ে গেছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। তাই আমরা আওয়ামীলীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার ফাঁসির দাবি করছি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত