ভিক্ষুক পূনর্বাসন করতে দোকান উদ্বোধন
কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক ভিক্ষুককে পূণর্বাসন করতে মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকালে রকমারী দোকান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন ৪০হাজার টাকার বিভিন্ন রকমের মালমাল দিয়ে দোকান সাজিয়ে তাকে পূর্ণবাসন করা হয়। শাবলু উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের মোকছেদ আলীর ছেলে। পঙ্গু শাবলু মিয়া (৪৩) পাঁচ বছর আগে ছাগল কেটে মাংস বিক্রি করতো। হঠাৎ করে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাত পা অকোজো হয়ে পড়ে। তার ২মেয়ে ১ বামন (বেটে) ছেলে। পুরু সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে অন্যের দানের পঙ্গু রিকসায় ভরকরে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। শাবলুর করুন কাহিনী স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ হলে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিপ্তরের নজরে আসে। পরে তাকে ভিক্ষা নামক খারাপ পেশা থেকে সরিয়ে নিয়ে আসতে তার বাড়িতেই নানা ধরনের পসরা সাজিয়ে রকমারী দোকান চালু করে দেন রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান পঙ্গু শাবলু মিয়ার দোকানটির উদ্বোধন করেন। এসময় শাবলুর স্ত্রী মোছাঃ রহিমা বেগম(৩২) আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ্র রহমতে সমাজ সেবা থেকে আজ দোকান পেলাম। এখন থেকে আমার স্বামী আর ভিক্ষা করতে বের হবে না। দোকানে বসে খরচ(মালামাল) বিক্রি করবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সহকারী কর্মকর্তা মোছাঃ ববিতা খাতুন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ফ্লিড সুপারভাইজার মনসের আলী, কারিগরি প্রশিক্ষক আঃ হাকিম, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা