ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই বোন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ৪:২৮
মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন আপন ভাই ও বোন। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিখোঁজরা হলেন একই এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন।
স্থানীয়, পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারী কেনা বেচার কাজের জন্য বাসার বাহিরে যান। মা কাজে ব্যাস্ত ছিলেন। এই সুযোগ মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে যান দুই ভাই বোন। দুপুর একটার দিকে গোসল করতে নেমে দুই জন নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল। তারা উদ্ধারে নেমেছে। 
নিখোজ দুইজনের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা এখানে গোসল করতে এসেছে। আশেপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা খোঁজ করছেন। আল্লাহর কাছে দোয়া করছি যেন ওরা জীবিত উদ্ধার হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, আপন দুই ভাই বোনের নিখোঁজের সংবাদ পেয়ে এখানে এসেছি। ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন। বিকেল ৫টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন