শৈলকুপায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধ শতাধিক যাত্রী
ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিলো। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসটির সাইলেন্সার অংশ থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এসময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে গেলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শৈলকূপা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, ঘটনা শুনেই সেখানে আমরা পৌঁছাই। তবে এলাকায় পানির স্বল্পতা থাকার কারণে কাজে কিছুটা বেগ পেতে হয়। আগুন নেভানোর শেষ পর্যায়ে ঝিনাইদহ থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে যুক্ত হয় করে।
তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হননি। যাত্রীরা বড় দুর্ঘটনার আগেই বাস থেকে নেমে পড়েন। বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্ট সার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা