টিটিসিতে প্রশিক্ষনের সময় পরিচয়, কৌশুলে ডেকে এনে গৃহবধুকে রাতভর গণধর্ষণ
উন্নত জীবনের আশায় বিদেশ গমনের জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ( টিটিসি) প্রশিক্ষণ নিচ্ছিলো গৃহবধূ। সেখানেই পরিচয় হয় একই উপজেলার আরেক প্রশিক্ষনার্থী রুবেলের সাথে। প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশুলে ডেকে এনে একটি গভীর নলকূপের ঘরে পালাক্রমে ধর্ষণ করেছে রুবেল এবং তার দুই সহযোগী। এ ঘটনাটি গত ৫ ফ্রেব্রুয়ারী দিাগত রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুকুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী গত শনিবার বাদি হয়ে থানায় মামলা করলে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূ একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুকুর গ্রামের রেজাউল করিমের ছেলে রুবেল হোসেন (৩৩), ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের আব্দুল গফুরের ছেলে একরামুল হক (৪২)।
ভুক্তভোগীর স্বামী ও থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ উন্নত বিদেশ গমনের জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছিলো। প্রশিক্ষণ চলাকালে আরেক প্রশিক্ষনার্থী রুবেল হোসেনের সাথে তার পরিচয় হয়। ঘটনার দিন গত ৫ ফ্রেব্রুয়ারী প্রশিক্ষণ শেষে ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দিবে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্ত রুবেল তার মোটরসাইকেলে তুলে নিয়ে মোহাম্মদপুকুর গ্রামের আরেক অভিযুক্ত ফারুক হোসেনের গভীর নলকুপের ঘরে নিয়ে গিয়ে ওই গৃহবধুকে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেন ওই তিন ধর্ষক। ধর্ষণের এক পর্যায়ে সেই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ধর্ষকরা গভীর নলকুপের ঘরে ওই গৃহবধুকে ফেলে রেখে সেখান থেকে তারা সটকে পড়ে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সে একটি ভ্যান যোগে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে তার শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তার স্বামীকে ফোনে জানালে তার স্বামী সেখানে পৌঁছে তাকে বাড়ি নেওয়ার পথে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করান। এঘটনায় তার স্বামী ওই তিন জনকে আসামী করে গত শনিবার আক্কেলপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
ধর্ষনের শিকার ওই গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য জয়পুরহাট টিটিসিতে প্রশিক্ষণ নিচ্ছিলো। সেখানে রুবেলের সাথে তার পরিচয় হয়। ঘটনার দিন সে আমার স্ত্রীকে কৌশলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেল তুলে নিয়ে মোহাম্মদপুকুর গ্রামের মাঠের মধ্যে একটি গভীর নলকুপের ঘরে নিয়ে তার সহযোগী সহ পালাক্রমে গণধর্ষন করেছে। আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি এর বিচার চাই।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছি। বর্তমানে ধর্ষণের শিকার গৃহবধূ চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান