সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ ২ডাকাত সদস্য আটক
অপারেশন ‘ডেভিল হান্টেরর অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করা হয়েছে।রবিবার রাত ১১টার দিকে উপজেলার চকবরা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, একই এলাকার আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫)। সোমবার সকালে কোষ্টগার্ডের প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে শ্যামনগরের চকবারা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সুন্দরবনের ডাকাত দলের দুই সদস্যকে
আটক করা হয়। এরপর আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জাননো হয়,
আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোল্যা হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied