কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১, আহত-৫
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো: বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তছলিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েকদিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে । এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুত্বর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান,
দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমান ২০ শতাংশ । প্রতি বছর এই খাস জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সংঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছে। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied