কুড়িগ্রামে শহর সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব পালন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও উঠান বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামে পালিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।
এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মদলের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীগণ অংশগ্রহণ করেন।
রবিবার শহর সমাজসেবা কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
পরে বিকালে কুড়িগ্রাম শহরের কলেজপাড়া কর্মদলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠকে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে অতিথিবৃন্দ তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করার জন্য তাদের সহযোগিতার জন্য নিজনিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারুণের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied