ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে ফসলের মাঠে মাঠে মৌ-চাষ, মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষীরা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৬:৪৯
মাদারীপুর জেলার শিবচরে ফসলের মাঠে এখন মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষীরা। সরিষা, ধনিয়া, কালোজিরা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স নিয়ে দূর-দূরান্ত থেকে এসে হাজির হয়েছেন মৌচাষীরা। মৌচাষীরা এ পদ্ধতিতে মধু উৎপাদন করে বিক্রয় করে থাকে । শীতে আসলেই এই এপিচ পদ্ধতিতে মৌসুমী মৌচাষীদের দেখতে পাওয়া যায়।উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন জনপ্রিয় হচ্ছে বক্সের মধ্যে মধু চাষের এই পদ্ধতি। 
 
সোমবার ৩ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়,  রাস্তার পাশে ফসলের মাঠের এক কোণে প্রায় ৫০টি মৌচাকের বাক্স ফেলে রাখা হয়েছে। একটি বাক্সে একটি করে রানী মাছি দিয়ে মৌচাকের জন্য এপিচ মেলিফির পদ্ধতিতে মৌচাষে ব্যস্ত দেখা যায় মৌচাষীদের। সরিষা, ধনিয়া সহ বিভিন্ন ফসলে জমিতে মৌমাছি চাষের মাধ্যমে মধু আরোহণ করে সংগ্রহ করা হচ্ছে খাঁটি মধু। এই  উপজেলার লোকজন ছাড়াও বিভিন্ন স্থান থেকে লোকজন ব্যবসার উদ্দেশ্যে  এ পদ্ধতিতে মধু চাষ করার জন্য ছুটে আসেন এই উপজেলায় মধু চাষ করে সাবলম্বী হওয়ার জন্য।  সুদূর টাঙ্গাইল জেলার মধুপুর থেকে আসা খায়রুল নামের এক মৌচাষী বলেন,'বাক্সের মধ্যে মৌমাছিগুলো রাখা হয়। এখানে রানী মৌমাছি প্রধান হিসেবে থাকে। আমাদের এখানে ৫০টির মত বাক্স আছে। আমরা এখানে এক থেকে দেড় মাস থাকবো। আমাদের লক্ষ্য ১০ থেকে ১২ মন মধু সংগ্রহ করা।'
 
তিনি আরও বলেন,' ব্যবসার উদ্দেশ্যে এখানে আসা। আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। মৌসুমে এক/দেড় লক্ষ টাকা আয় করা আমাদের টার্গেট। শিবচরে সরিষা, কালোজিরা, ধনিয়ার প্রচুর আবাদ দেখা যায়। এখানে মধু সংগ্রহ করা বেশ সহজ। এজন্য প্রতি বছরই আমরা এই এলাকায় আসি।'
সাতক্ষীরা থেকে আসা  সাকিল নামে এক মৌচাষী বলেন,' এখানে আমরা ৬ জন মধু সংগ্রহকারী রয়েছি। আজ ১০ থেকে১২ দিন ধরে এখানে এসেছি। সাধারনত শীত মৌসুমে এক মাসের মধ্যে ৩ থেকে ৪ বার করে মধু সংগ্রহ করি।' তিনি আরও বলেন,'ফুল ভেদে প্রতিকেজি মধু সাত থেকে আটশত টাকা করে বিক্রি করা হয়। স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসায় শুরু করতে পারলে বেশ লাভজনক।'
 
পাচ্চর এলাকার রহমান মুন্সি এর বলেন, 'শিবচরের বিভিন্ন এলাকায় মৌচাষীরা সল্পপুঁজিতে এই পদ্ধতিতে মৌচাষ করে আরো বেশি লাভবান হতে পাররে বলে আমি বিশ্বাস করি। এটি একটি ভালো পদ্ধতি বলে আমার কাছে মনে হয়।' শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,' সাধারণত শিবচর এলাকায় ফসলি জমি বেশি এবং ফসল উৎপাদন বেশি হয় এর ফলে বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে শীতকালীন মৌচাষিরা এসে থাকেন আমরা কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে।'

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা