ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ৮:৫৮

উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত বিএনপি নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি নেতা জিএস সাচ্চু মিয়া, উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা এস এম শাহীন বিপ্লব, সিনিয়র বিএনপি নেতা আবু হায়াত সাবু, আনিচুর রহমান কামাল, সাবেক জেলা কৃষক দলের সদস্য সচিব ইনামুল হক চন্দন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত অধিকাংশ নেতা-কর্মী বিএনপির জন্য জেল-জুলুম সহ্য করেছেন। অথচ তাদের উপেক্ষা করে বিতর্কিত, আওয়ামীপন্থী ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

তাদের দাবি, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম টাকার বিনিময়ে আওয়ামীপন্থী ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন। যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা আরও বলেন, ত্যাগী ও সিনিয়র নেতা সাংবাদিক আকরামুজ্জামান মিলু, ভিপি শফিকুল ইসলাম সবুজ, আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু, মেম্বর পলাশ, খোকন সরদার, রবিউল ইসলাম পলাশসহ অনেকের নাম কমিটিতে রাখা হয়নি। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ বলেন, “যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে রাখা হয়েছে।”

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু দাবি করেন,”অভিযোগকারীদের অভিযোগ সত্য নয়। অধিকাংশ নেতার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।”

সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “সব যোগ্য নেতার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তবে কমিটি গঠনের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে।”

বিক্ষোভকারী নেতা-কর্মীরা দলীয় হাইকমান্ডের কাছে অনুরোধ জানান, যেন উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিল করে দলের আদর্শ ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু