ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি'র নবগঠিত কমিটির মতবিনিময়


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ৯:১

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপি'র নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এর নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ডা. শহিদুল আলম, জেলা বিএনপির কাজী আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহবায়ক আকতারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জামানসহ সাতক্ষীরা জেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যক্তি স্বার্থ পরিহার করে সকল প্রকার স্বজনপ্রীতির উর্দ্ধে থেকে আমরা এই ৬ জন দলের স্বার্থে কাজ করে যাব। শৃঙ্খলা বিরোধী সকল কাজকে আমরা কঠোর হস্ত দমন করব।

তিনি আরো বলেন, দলকে সু সংগটিত করতে সাতক্ষীরাকে আমরা চারটি আসনে ভাগ করেছি। প্রত্যেকটা ইউনিয়নের সার্চ কমিটি করব। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এ দলের সাথে আছেন তাদেরকে আমরা মূল্যায়ন করবো।

সংবাদ সম্মেলনে জানানো হয় সাতক্ষীরায় ১ এর টিম লিডার আবুল হাসান হাদী, সাতক্ষীরা- ২ এ ড. মনিরুজ্জামান, সাতক্ষীরা -৩ এ আকতারুল ইসলাম ও সাতক্ষীরা ৪ এ তাসকিন আহমেদ চিশতি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত