ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিজিবির চাপে শূণ্যরেখায় সিসি ক্যামারাটি খুলে নিলো বিএসএফ


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৫ বিকাল ৫:৪
অবশেষে কুড়িগ্রামের দক্ষিন বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিলো বিএসএফ। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ক্যামেরাটি খুলে নেয় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। 
আজ ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে বিএসএফের স্থাপিত ক্যামেরাটি খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক ক্ষুদে বার্তায়  নিশ্চিৎ করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।
 
এর আগে ৯ ফেব্রুয়ারি রবিবার রাত দুইটার দিকে পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্যরেখায়  ভারতের অভ্যন্তরে দক্ষিন বাঁশজানি (জোড়া) মসজিদ নামক স্থানে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। 
ক্যামারাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিলো। ১০ ফেব্রুয়ারী সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি। 
পরে ১১ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১১টায় বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর‌্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারন করতে সম্মতি প্রকাশ করে। 
বৈঠকে বিজিবির পক্ষে নেত্রিত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ’র পক্ষে নেত্রিত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত