ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের অপসারণের দাবিতে ব্যানারে আগুন ধরিয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৩৫

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য মেলায় উদীচীর স্টল স্থান পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে 

সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারণ্য মেলায় উদীচীর ৪১ নং স্টলের সামনে এ সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত রহমান, ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রনি। সংবাদ সম্মেলনে বৈষময় বিরোধী ছাত্র আন্দোলনর নেতারা বলেন জুলাই বিপ্লবে উদীচী আওয়ামীলীগের পক্ষে কাজ করেছিলো। বিপ্লবের পর ১৫ ই আগস্ট শোক দিবস বাতিলের নিন্দা জানিয়েছিলো উদীচী সংগঠন। তারা জুলাই বিপ্লব প্রতিরোধে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছিলো। তাদের স্টল কিভাবে জেলা প্রশাসন অনুমোতি দেয়। এই স্টলে শেখ রাসেলসহ আ'লীগের বই রাখা হয়েছিলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় তারা আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি জবাব দিহিতা না নেওয়া হয়। তাহলে ২৪ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ৭২ ঘন্টার আল্টিমেট দিয়ে অপসারণের দাবি জানান। 

তারা আরো বলেন , উদীচীর স্টল সম্পর্কে এডিসি বিঞ্চুপদ পালের কাছে জানতে চাইলে তিনি বলেন উদীচী কি? কি তারা করেছে তিনি জানেন না। স্টল গুলো দেওয়ার আগে নাম নেওয়া হয়েছে। জেনে শুনে কিভাবে এখানে তাদের অনুমতি পেলো। ৫ তারিখের পরে এসে এখনো যারা আ'লীগকে প্রমোট করার চেষ্টা করছে তাদের আমরা বাংলার মাটিতে চাই না। যারা এ কাজ করেছে সেই জবাব জেলা প্রশাসনকে দিতে হবে। এছাড়া তারা এলা কালচারাল অফিসার ফাইজা ইসলাম অন্বেষার উদিতি সংগঠনের সদস্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ডিসির ব্যানার পুড়িয়ে দেয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত