ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিয়োগের দাবিতে শিক্ষকদের আন্দোলন, শাহবাগে রনক্ষেএ


দেবাশীষ কিশোর, স্টাফ রিপোর্টার photo দেবাশীষ কিশোর, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৩-২-২০২৫ বিকাল ৬:১২

নিয়োগের দাবিতে কয়েকদিন ধরে দফায় দফায় আন্দোলন করে আসছেন তারা। দুপুর ২টার পর পুলিশ রাস্তা খালি করার জন্য শিক্ষকদের অনুরোধ করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন, 'পরে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং জোরপূর্বক স্থানটি খালি করে। আন্দোলনরত শিক্ষকেরা এরপর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। এসময় কয়েকজনকে পুলিশ আটক করেছে। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।

৯ বছর বয়সী জুমা তার মা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে শাহবাগে এসেছে। জান্নাতুল ফেরদৌস সাত দিন ধরে অন্যান্যদের সঙ্গে মিলে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ করছেন, ছোট্ট  জুমা বলেন আমার মার চাকুরী  ফিরিয়ে দিন। কিশোরগঞ্জ থেকে আসা  শিক্ষকপ্রাথী মোহাম্মদ শাকিল বলেন  'আমি   একটি বেসরকারি চাকরি করতাম চাকুরী ছেরে দিয়ে নিয়োগের জন‍্য অপেক্ষা করছিলাম এখন খুব বিপাকে পরে গেছি । আমরা আশা করেছিলাম আমাদের দুঃখ-দুর্দশা শেষ হবে। কিন্তু পরিস্থিতি এখনও বদলায়নি, কারণ সরকার কোন উদ্যোগ নিচ্ছে না। দোহার নবাবগন্জ থেকে আশা তানিয়া পারভীন বলেন   বলেন, আমার হাসবেন্ট কিডনি রোগি,দুই ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিন পার করছি, 'আমি সরকারের কাছে দ্রুত নিয়োগের জন্য আকুতি জানাচ্ছি।'

নিয়োগ বাতিলের আগে তারা ঢাকা (তৃতীয় পর্যায়ের নিয়োগ) ও চট্টগ্রাম (চতুর্থ পর্যায়) বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছিলেন। তবে পরবর্তীতে তাদের নিয়োগ বাতিল করা হয়। বিক্ষোভকারীরা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হওয়া ছয় হাজার ৫৩১ জনকে পুনরায়া নিয়োগের দাবি জানাচ্ছেন। বিক্ষোভকারীদের মতে, সহকারী শিক্ষকদের নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে প্রকাশ করা হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও তৃতীয় ধাপের নিয়োগে দেরি এবং জটিলতা দেখা দিয়েছে।

১০ ফেব্রুয়ারি তারা শাহবাগ অবরোধ করে আন্দোলন শুরু করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যেতে অস্বীকৃতি করেন। এক পর্যায়ে আন্দোলনরত সহকারী শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের ওপর পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করেন হাইকোর্ট।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর