ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে মেজর পরিচয়ে প্রতারণা,৩ জন গ্রেফতার


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৪-২-২০২৫ রাত ৯:৩৪

মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয় বিকাশ ও নগদ প্রতারনার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনি। 

বৃহস্পতিবার বিকেলে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শিবচর পৌরসভার তিন নং ওয়ার্ডের অধিন ডিসি রোড এলাকার ছিরু সেখের ছেলে জাহাংংগীর (৩৫),একই এলাকার সংকর মালোর ছেলে সিমান্ত মালো (২০) ও পৌরসভার ২ নং ওয়ার্ডের অধীন কুদ্দুস শিকদারের ছেলে কাওছার শিকদার (২১)।শুক্রবার সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিং এ এতথ্য জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আজমীর হোসেন।

তিনি বলেন,গত ১০ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে শিবচর পৌরসভার ২ নং ওয়ার্ডের অধীন হাতির বাগান মাঠ এলাকার বাদী নাসরিন আক্তার মায়া (৩৮) নামে একজন বাদীর মোবাইল নাম্বারে একজন আসামী মোবাইল ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বাদীকে বলে যে হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারী আয়গার উপর পড়ছে। সেই দোকানের টিনের সাথে সেনাবাহিনীর গাড়ী লেগে গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে গেছে। উক্ত গ্লাস মেরামতের জন্য ৩ হাজার ৫০০ টাকা দাবি করিলে বাদী নাসরিন আক্তার মায়া সরল বিশ্বাসে দাবিকৃত টাকা নগদ এর মাধ্যমে প্রেরন করার কিছুক্ষন পর আবার ফোন করে একাধিক বার টাকা দাবি করে আরও ৪৫০০/-টাকা সহ মোট ৮০০০/- টাকা দেয়। পরর্তীতে আরও টাকা দাবি করলে বাদীনির সন্দেহ হওয়ায় তিনি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করতে গেলে ভারা শিবচর থানায় জিডি করার পরামর্শ দিলে বাদীনির ছেলে থানায় একটি জিডি করেন।উক্ত ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা প্রতারকদের বিরুদ্ধে শিবচর থানার মামলা নং-২০ তারিখঃ ১৩/০২/২৫খ্রিঃ ধারা ১৭১/৪০৬/৪২০ পেনাল কোড দায়ের করেন।

উক্ত ঘটনাটি চাম্বল্যকর হওয়ায় মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজমীর হোসেন এর নেতৃত্বে শিবচর সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডার ও তার শক্তিশালি একট টিম এর সহায়তায় শিবচর থানার অফিসার ইনচাজ মোঃ রতন সেখ,সিপিএম এর সার্বিক সহযোগীতায় অত্র মামলার তদন্ত কারী কর্মকর্তা শিবচর থানার উপপরিদর্শক রেজাউল করিম ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলায় সরাসরি জড়িত ০৩ (ভিন) জন আসামীকে গ্রেফতার করা হয়।

এসময় তিনি আরো বলেন, আটককৃত আসামীদের মধ্যে থেকে টিম লিডার ভূয়া মেজর মাসুদ পরিচয় দানকারী আসামী জাহাঙ্গীর বিজ আদালতে ফৌঃকাঃবিঃ আইনে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্ধি প্রদান করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা