ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কমিটি গঠন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১৫-২-২০২৫ বিকাল ৭:৩০

মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ডেইলি এশিয়ান এইজ এর মাদারীপুর জেলা প্রতিনিধি সাব্বির হোসাইন আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন টিভি ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি।

১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান হাকিম,সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক-১ আজকের দর্পন পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ যৌথভাবে জসিম উদ্দিন ও ফেরদাউস হোসেন, সাংগঠনিক সম্পাদক একুশে টিভি ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস ও আলোকিত প্রতিদিনের প্রতিনিধি ইব্রাহিম সবুজ,অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক দেশবাংলার প্রতিনিধি কাজল খান,দপ্তর সম্পাদক সোনালী খবরের প্রতিনিধি মাহফুজ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সমাবেশ এর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন,ক্রিড়া সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদক সাইদুর রহমান শওকত,আপ্যায়ন ও বিনোদন সম্পাদক নাজমী আক্তার,ধর্মীয়,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য-১ নাজমুল হোসেন,কার্যকরী সদস্য-২ রাজু আহমেদ ও কার্যকরী সদস্য-৩ পদে খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে মাদারীপুর লিগ্যাল এইড ট্রেনিং সেন্টার এর সম্মেলন কক্ষে সংগঠনটির সকল সদস্য নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি বলেন, মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এই সংগঠন জেলার নির্ভীক ও পরিশ্রমী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করবে। সাংবাদিক ইউনিয়ন হয়ে উঠবে জেলায় কর্মরত সাংবাদিকদের আস্থার প্রতিক।

কমিটির সভাপতি সাব্বির হোসেন আজিজ বলেন, ‘মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন’ কাজ করবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে স্বাধীনতার স্বপক্ষে এবং ২০২৪ এর নতুন বাংলাদেশ গড়তে সকলে এক হয়ে কাজ করবো।'

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত পালন করেন সংগঠনটির আইন উপদেষ্টা এ্যাড.মোহাম্মদ শাহাদাত হোসেন।

এছাড়া মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাসস এর জেলা প্রতিনিধি বেলাল রিজভী,এ্যাড. মহিউদ্দিন স্বপন,এ্যাড.সাহাদুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন জনকন্ঠ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস।

নতুন এ সংগঠন মাদারীপুরে সকলের কাছে প্রশংসার জায়গা করে নিবে বলে সকলে আশা প্রকাশ

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু