অপারেশন ডেভিল হান্ট : কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার-১৭
অপারেশন ডেভিল হান্টে কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডলার, রাজারহাট নাজিমখাঁন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম প্রামানিক, ছিনাই ইউনিয়ন কৃষকলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র রায়, আওয়ামী লীগ সমর্থক আব্দুর রহমান, শামীম সরকার, রৌমারীর শোলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, রৌমারী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া, চর রাজিবপুর উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমীন, চিলমারীর রানীগঞ্জ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রাম চন্দ্র দাস, কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান মিয়া, শিলখুড়ী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাল উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি রাজেস প্রসাদ, ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুুর রহমান বাবুল, উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা ও দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থক নুর জামাল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি বজলার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন 'ডেভিল হান্ট' চালিয়ে জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের ১৭ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে পুলিশ বিভাগ ছাড়াও অন্য বাহিনী সহায়তা করেছে। এ অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার
বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে
Link Copied