শরীয়তপুরে জামায়াতের কেন্দ্রীয় নেতা আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা ছিলেন, জামায়াত মনোনীত শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন।
বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত কাওসার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও কারান্তরীণ করা হয়েছে। তবে ৫ আগস্টে দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াত নেতা আজহারকে মুক্তি দেওয়া হচ্ছে না। অবিলম্বে জামায়াত নেতা আজাহারকে মুক্তি দিতে হবে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied