ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৫ বিকাল ৫:৬

‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি।' -স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফিনিক্স এর আয়োজনে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
বক্তারা উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার প্রতি গুরুত্বসহ শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়াও মাদক থেকে দূরে থাকার সুপরামর্শ প্রদান করেন এবং সকলকে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এসময় সংগঠনটির সভাপতি মিনহাজুল আবেদীন মুরাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ, বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয় ও বুড়াবুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু