ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেব পুরে তারুণ্যের উৎসব সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৯-২-২০২৫ বিকাল ৬:১৯

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাদেবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনের সভাপতি মো: আরিফুজ্জামান। তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনে মুখ্য ভূমিকায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার শাহীন আরা রুমি, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসন গত ৩০ ডিসেম্বর ২০২৪ উল্লেখিত কর্মসূচি উদ্বোধন করে ১৯ ফেব্রুয়ারি বুধবার সমাপনী ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। জানা গেছে, উপজেলার দশটি ইউনিয়ন পরিষদে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা, রচনা, কুইজ প্রতিযোগিতা, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাংকন, আঞ্চলিক খেলাধুলা, পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও পয়ো নিষ্কাশণ উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, এ সকল কর্মসূচি পালন করায় সাধারণের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা