ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় হেলপার নিহত আহত-১০


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:৩৭
সাতক্ষীরা যশোর সড়কে জেলার  সার্কিট হাউজ এলাকায় দিগন্ত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ১০জন আহত হয়েছে।ওই সময় নিহত হয়েছে বাস হেলপার শাহাদাৎ হোসেন । বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় এলাকায় মার্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন, জেলার শ্যামনগর উপজেলার আলমগীর হোসেন, রহুল আমিন,  আব্দুর রউফ, আব্দুল্লাহ,  চায়না ও দেবহাটা উপজেলার  তপন ঘোষ বাকীদের নাম পরিচয় জানা যায়নি। 
 
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রহুল আমিন জানান, রাত সাড়ে  দশটার দিকে তিনি সহ   ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরার দিকে ফিরছিলেন দিগন্ত পরিবাহন নামে একটি যাত্রীবাহী বাস।রাত ৪টার দিকে সাতক্ষীরার সার্কিট হাউজ এলাকায় আসলে বাস নিয়স্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১০জন যাত্রী গুরত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে  তাদের সাতক্ষীরা সদর সহ বিভিন্ন হাসাপাতালে পাঠায়।ওই সময় বাসের হেলাপার শাহাদাৎ হোসেকে চিকিৎসার জন্য  যশোর সদর হাসাপাতালে পাঠায়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয় তার।
 
সাতক্ষীরা সদর  হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৪জন চিকিৎসাধীন রয়েছে। বাকী দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
 
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ  ঘটানাস্থল থেকে গাড়িটি উদ্ধার করার চেষ্টা চলাচ্ছে। এঘটনায় বাস হেলাপার শাহাদাৎ হোসেন নামে একজন নিহত ও  ৮ জন  আহত হয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত