ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মু. চাঁন মিয়ার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৬:২৪

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে আজ এক বীর মুক্তিযোদ্ধাকে চিরবিদায় জানানো হলো। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও দেউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মু. চাঁন মিয়া আজ (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিকেল আসরের নামাজের পর ঝুনকাই কবরস্থান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি), মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা গার্ড অব অনার প্রদান করেন। মুক্তিযোদ্ধাদের অনেকেই তাকে স্মরণ করে বলেন, "তিনি ছিলেন সাহসী ও দেশপ্রেমিক, তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"

পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমরা শুধু একজন পিতা নয়, জাতির এক বীর সন্তানকে হারালাম।"

জাতি আজ এক সাহসী মুক্তিযোদ্ধাকে হারাল। আমরা এই মহান মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত