ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে যানজট জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার তাগিদে এমএএফ এর আলোচনাসভা


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৬:২৭

টাঙ্গাইল শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এমএএফ টাঙ্গাইল  জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার স্বপ্না। জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেলো এডভোকেট রক্সি মেহেদীর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন টাঙ্গাইল ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন, সদর থানার পরিদর্শক (অপারেশন) ভিক্টর ব্যানার্জি, জাতীয়তাবাদী মহিলার দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও ফেলো নিলুফা ইয়াসমিন খান, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, টাঙ্গাইল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু,সার্ক মানবাধিকার সংস্থা  টাঙ্গাইল জেলার শাখার সভাপতি অনিক রহমান বুলবুল, জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব ও এমএএফ টাঙ্গাইলের সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক ও ফেলো এ কে এম আব্দুল্লাহ, যুবদল নেতা ও ফেলো হিমেল খান বাঙ্গালী প্রমুখ।
বক্তারা, দৈনন্দিন ভোগান্তি নিরসনে পৌর  এলাকার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন,ডাস্টবিন স্থাপন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখেন। এ সময় সাংবাদিক,রাজনীতিবিদ,তরুণ স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত