ফসলি জমিতে পুকুর খনন
ফসলি জমিতে পুকুর খননের পাশাপাশি রাস্তার ইট উত্তোলন, সকরারি বিভিন্ন কাঠামোর ক্ষতি সাধন করে নিজ সুবিধার্থে খনন কাজ পরিচালনার অভিযোগ ওঠেছে বেলাল মন্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামের। অভিযুক্ত বেলাল মন্ডল আবাদপুর পশ্চিমপাড়া গ্রামের মোকছেদ মন্ডলের ছেলে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সরেজমিনে দেখা যায়, ফসলি জমিতে ভেকু মেশিন দ্বারা চলছে গভীর করে মাটি খননের কাজ।
মাটি বহনের জন্য অপেক্ষায় রয়েছে কয়েকটি ট্রাক্টর। জমির পূর্ব পাশের চলাচলের রাস্তা থেকে উঠানো হচ্ছে ইট। ওই গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র ইটের রাস্তা দিয়ে যানবাহনগুলো যাতায়াতের কারণে রাস্তার আংশিক ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে পানি নিষ্কাশন ড্রেনের কিছু অংশ। অভিযুক্ত বেলাল মন্ডল বলেন, এই জমিতে ফসল না হওয়ায় পুকুর খনন করছি। পুকুরের মাটি দিয়ে বাড়ি করার জন্য জায়গা ভরাট করছি। এ বিষয়ে মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছি। জায়গাটি ভরাট করা হলে রাস্তা নিচু হবে, তাই ইট ওঠিয়ে নিয়ে রাখছি। পরে উঁচু করে রাস্তাটি করে দিব। উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় ১১ হাজার ৫’শ ৯০ হেক্টর কৃষি জমি রয়েছে। প্রতি বছর প্রায় ১শতাংশ হারে কৃষি জমি বিভিন্ন কারণে কমে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি বছর অপরিকল্পিতভাবে গভীর করে বিভিন্ন আয়তনের প্রায় অর্ধ শতাধিক পুকুর খনন করা হয়ে থাকে। এতে পরিবর্তিত হচ্ছে জমির শ্রেণি। খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি অভিযুক্ত বেলাল মন্ডলকে ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। আক্কেলপুর উপজেলা নির্বার্হী অফিসার মনজুরুল আলমের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, পুকুর খনন বিষয়ে কেউ আমাকে লিখিত বা মৌখিভাবে জানায়নি। অবৈধভাবে পুকুর একটি অপরাধ। অবৈধ পুকুর খনন বন্ধে ইতিমধ্যে বেশ কয়েকজনকে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত রয়েছে।
Admin / Admin
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬