ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়া বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়ানোর অভিযোগ


সরকারি উদ্যোগের পরও সাটুরিয়া উপজেলার বাজারে কয়েক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। গত ১৬ ডিসেম্বর থেকে সরকারের দেয়া শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর অব্যাহতির পর এবং ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় সয়াবিন ও পাম অয়েল আমদানির খরচ কমানোর সুযোগ তৈরি হলেও, তেল এখনো সাটুরিয়ার বিভিন্ন  হাট  বাজারে মিলছে না। অধিকাংশ দোকানেই প্যাকেটজাত সয়াবিন তেল না পাওয়ার অভিযোগ উঠেছে। যদিও কিছু দোকানে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ডিলার ও দোকানীদের রয়েছে ভিন্ন পাল্টা অভিযোগ।  
বর্তমানে খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা লিটার ও ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা জানিয়েছেন, দোকানগুলো তেল বিক্রির জন্য তাদের আটা, ময়দা, সুজি বা চালও কিনতে বলছে। বাজারে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক ভোক্তা।
 
বালিয়াটি বাজারের সাব্বির হোসেন স্থানীয় এক ক্রেতা  আলী বলেন, আমি বোতলজাত সয়াবিন তেল কিনতে এসেছিলাম, বালিয়াটি বাজারের কোন কিন্তু একাধিক দোকানে গিয়ে তেল পাচ্ছি না। কিছু দোকানে আবার তেল কিনলে অন্য পণ্য নিতে বলা হচ্ছে। 
 
তারাপদ নামে এক দোকানদার বলেন,  সোয়াবিন তেল পাচ্ছেন না কারণ ডিলার কিংবা কোম্পানির প্রতিনিধি সয়াবিন তেল সরবরাহ করছে না। তেলের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো বেঁধে দিয়েছে, যার কারণে প্যাকেটজাত তেলের সংকট তৈরি হয়েছে। আবার তেল কিনতে হলে এর সাথে আটা, ময়দা, সুজি বা চালও কিনতে বাধ্য করা হচ্ছে। এসব পণ্য বাধ্যতামূলকভাবে না কিনলে তেল দিচ্ছে না। এত পণ্য কিনে শুধু তেল বিক্রি করতে পারি। বাকী পণ্যগুলি থেকে যাচ্ছে। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। 
 
সাটুরিয়া উপজেলার অন্যতম প্রধান ডিলার, নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন, আমার একটি কম্পানির তেল ক্রয় করার জন্য ১০ লক্ষ টাকা জমা দেওয়া আছে। কিন্তু তেল চেয়ে তেল পাচ্ছি না। শুধু ঐ কম্পানি না। সকল কম্পানির একই অবস্থা। 
 
এ বিষয়ে সাটুরিযয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “প্যাকেটজাত তেল নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। কোনো দোকানে বাডতি দামে বিক্রির অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
 
এ পরিস্থিতিতে, আগামী রমজান মাসে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাগণ।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা