ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইবিতে ছয়টি ককটেল উদ্ধার,ক্যাম্পাস জুড়ে আতঙ্ক


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১২-১-২০২৪ বিকাল ৭:১০

বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এগুলো উদ্ধার করেন ইবি থানা পুলিশ।এমন ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুইটি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত একটার দিকে লালন শাহ হলের পকেট গেট সংলগ্ন এলাকায় দুইটি ককটেল সদৃশ্য বস্তুর দেখা মিললে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে। পরে রাতেই ইবি থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। এরপর সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে একটি, শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পাশ থেকে দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সবগুলোই নিষ্ক্রিয় করেছে ইবি থানার পুলিশ।প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা পুলিশের মাধ্যমে ছয়টি ককটেল উদ্ধার করেছি। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। কুষ্টিয়া ডিএসবি থেকে একটা স্পেশাল ডিটেক্টিভ টিম এনে পুরো ক্যাম্পাস সার্চ করা হবে।এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন,উদ্ধারকৃত বস্তু গুলো অনেকটা ককটেল বোমার মত।বৃহস্পতিবার রাতে উদ্ধারকৃত ককটেল গুলো নিষ্ক্রিয় করা হয়েছে।ভিসির অনুমতি নিয়ে স্পেশাল ডিটেক্টিভ টিম এনে পুরো ক্যাম্পাস তদন্ত করা হবে।শুক্রবার সকালে উদ্ধারকৃত ককটেল গুলো সম্পর্কে আমি বিস্তারিত জানিনা। ভিসির সাথে জরুরি মিটিংয়ে আছি। মিটিং শেষে বিস্তারিত বলতে পারবো।

Admin / Admin

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত