ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ৪:২৮
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।  
 
শনিবার ( ১ মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা নামক এলাকার ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 
নিহত অটো চালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ধারনা করা হচ্ছে রাতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যাওয়া হয়েছে। 
 
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চালক ও অটোরিকশাটি ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী  এলাকায় নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের কারণে হতে পারে। লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত