নড়িয়ায় অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১মার্চ) বেলা ১১ টার দিকে নড়িয়া নবারুণ কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অগ্রযাত্রা ফাউন্ডেশনের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি মো: পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় দঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাথির মোহাম্মদ রাতুল, সম্মানিত উপদেষ্টা মহিউদ্দিন তুষার ও ডা. ফাতেমা আক্তার মিশু, শামীম মাদবর, আক্তার খাঁন, এ্যাড.শহিদুল ইসলাম, অহিদুল আলম হাওলাদার, ওমর ফারুক হাওলাদার, ফারুক হোসেন প্রমূখ।
অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি মো. মোশারফের বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান মাসে তাদের মুখে হাসি ফোটানো জন্য সামান্য এই চেষ্টা আমাদের। আমরা আজ ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে। ২০২০ সালে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি , অসহায় পরিবারের মেয়েদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার মত আরও সামাজিক উন্নয়ন কাজ করে আসছি। আগামীতে ও দেওয়ার প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, ভূসি, মুড়ি, তেল, পিয়াজ, ডাল, আলু, ও চিড়া দিয়েছি।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা