মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত
মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: ইব্রাহিম খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশীদুল ইসলাম, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, নতুন ভোটার হালনাগাদ করণে নিয়োজিত সুপারভাইজার আব্দুল মোমিন, নতুন ভোটার মো: রেদোয়ানুল ইসলাম, মোছা: মাহফুজা আক্তার প্রমুখ।
বক্তারা গত ৩টি জাতীয় নির্বাচন ভোটার বিহীন ও কারচুপির সমালোচনা করে আগামী ডিসেম্বরে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও নিরাপদ হবার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, মহাদেবপুরে ২০২৫ সালে হালনাগাদ ভোটারের সংখ্যা হয়েছে ১ হাজার ৮শত ৩২ জন পুরুষ এবং মহিলা ১ হাজার ২শত ৫৭ জন, উপজেলায় মোট ভোটারের সংখ্যা দাড়ালো ২ লক্ষ ৫৩ হাজার ৭ শত ১৫ জনে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত