ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকার ব্যবসায়ী হত্যা মামলার আসামি শেরপুরে গ্রেপ্তার


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ২:১৪
ঢাকার দক্ষিণখানের চাঞ্চল্যকর দস্যুতা সহ ব্যবসায়ী সুমন কুমার হত্যা মামলার আসামী মোঃ হেলাল (৪৪)কে শেরপুরের শ্রীবরদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
গ্রেপ্তারকৃত মোঃ হেলাল হচ্ছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়ার আব্দুল মালেকের ছেলে। 
১ মার্চ রাতে শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন কলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে র‍্যাব।
বিষয়টি ২ মার্চ দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জুয়েল চাকমা নিশ্চিত করেন।
র‍্যাব জানায়, ঢাকার দক্ষিণখানের ১৯০ শিয়ালডাঙ্গা রোডের কাওলা এলাকার বাসিন্দা এবং ঔষধ ও বিকাশ ব্যবসায়ী সুমন কুমার পাল (৪০) গত ১৫ ফেব্রুয়ারী সকালে দক্ষিণখানের ভাই ভাই মেডিকেল হল নামক ফার্মেসীতে ও বিকাশ/নগদ এর ব্যবসা প্রতিষ্ঠানে খোলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এসময় আসামি মোঃ হেলাল উদ্দিনসহ অন্য সহযোগীরা ব্যবসায়ী সুমন কুমার পালের ওপর হামলা চালিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সুমন কুমারকে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারী চক্রের একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় এবং অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত সুমনকে স্থানীয়  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন কুমার পালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে ডিএমপি ঢাকার দক্ষিণখান থানায় একটি দস্যুতাসহ হত্যা মামলা দায়ের করেন। 
এ ঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১ মার্চ রাতে শেরপুরের শ্রীবর্দীর কলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী মোঃ হেলালকে গ্রেফতার করে।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে ডিএমপি‘র দক্ষিণখান থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।
র‍্যাবের অভিযান অব্যহত থাকবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত