সাতক্ষীরার সাবেক ডিসি এস.পির শাস্তির দাবীতে মানববন্ধন
পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার চৌধুলী মঞ্জুর কবিরের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১১টার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও সাতক্ষীরা পৌর বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন ২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধ শতাধিক জামায়াত— শিবির ও বিএনপির নেতা কর্মীর হত্যার নৈপথ্যে ছিলেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির ও ডিসি নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়াতে আছেন স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে জেলা ব্যাপি কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহাম্মেদের কাছে একটি স্মারক লিপির প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা