ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতীতে মাইক্রোবাস ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১২:৪৮
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আসা হায়েস মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্যসহ এক নারী পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে ঢাকা জেলার বক্তারপুর এলাকার আবুল হোসেনের ছেলে মায়ারুল ইসলাম (৩৫), তার স্ত্রী পোড়াবাড়ি এলাকার সুরুজ মিঞার মেয়ে সুমি আক্তার মৌসুমি (২৫) ও হাইস গাড়ির চালক নড়াইল জেলার লোহাগড়া থানার নাওয়া গ্রামের মৃত সৈয়দ রওশানের ছেলে সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর (৪৩)।
৩ মার্চ সোমবার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের থানামোড় এলাকায় তাদের আটক করা হয়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টার দিকে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে চোরাই পথে আসা ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সদর বাজারের থানামোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মূল্যমান শাড়ি কাপড়, ফেইসওয়াস ও স্যান্ডেল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
জানা গেছে, আটককৃত নারীসহ ২ চোরাকারবারি সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক। উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীতে তাদের আত্মীয়স্বজন রয়েছে। এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানির ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত