ইবিতে রেজিস্ট্রারের পদ নিয়ে ভিসি অফিসে হট্টগোল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে রেজিস্ট্রার পদ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে ‘জামায়াত’ ট্যাগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে উপাচার্যের কার্যালয়ে তথ্য সংগ্রহে থাকা সাংবাদিকদের বের করে দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শীদের মতে, উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলামকে ধাক্কা দেওয়া হয়। উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী বলেন, “একজন জুনিয়র শিক্ষক আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন, কিন্তু উপাচার্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। আমি প্রক্টরকে জামায়াত বলিনি, অন্য কেউ বলেছেন।” তবে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমি বিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমাকে কেন জামায়াত বলা হবে?”জানা যায়, সোমবার আওয়ামীপন্থী কর্মকর্তা এইচ এম আলী হাসানকে রেজিস্ট্রার পদ থেকে সরানোর দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যের সঙ্গে আলোচনা করে। এরপর বিএনপি-সমর্থিত কর্মকর্তা ও ছাত্রদল নেতারা তাদের মনোনীত একজনকে রেজিস্ট্রার পদে বসানোর দাবি জানান। এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে, যার সূত্র ধরে মঙ্গলবারের ঘটনা ঘটে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “এই ঘটনার বিচার না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।” অপরদিকে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উপাচার্য কার্যালয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। কোনো তদন্ত হবে না, তবে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়া হবে।”
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা