কুড়িগ্রামে মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা
মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান তিনি। ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে নিজ দোকানের ভিতরে ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
বুধবার সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরীর ঘরের আঁড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে । পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায় কচাকাটা থানা পুলিশ।
আত্মহত্যার সম্পূর্ণ প্রক্রিয়া তার চালু রাখা মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়। এর আগে আত্মহত্যা সংক্রান্ত একটি চিরকুটও লিখে যান তিনি । এসব বিষয় নিশ্চিৎ করেছেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
তার লিখে যাওয়া চিরকুটের একাংশে লেখা রয়েছে, ”হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোন দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানী ও…."
স্থানীয়রা জানান, সুরজিৎ দীর্ঘদিন থেকে স্থানীয় মিলন মিয়ার ঘর ভারা নিয়ে মিষ্টির ব্যবসা করে আসছিলো। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরীর কারখানা বসান। এবং সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নাই। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে
Ahad Hossain / Ahad Hossain
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied