সাটুরিয়ায় পুনরায় বাসস্ট্যান্ড বহাল রাখার দাবীতে মানববন্ধন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাসস্ট্যান্ড পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সাটুরিয়া সদর এলাকার প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ২৮ বছর ধরে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ডটি কার্যকর ছিল, যা সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য অত্যন্ত সুবিধাজনক ছিল। তবে, চার বছর আগে এটি অপসারণ করায় যাত্রীসাধারণকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও কর্মজীবীদের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, সাটুরিয়ায় নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় যত্রতত্র বাস থামে, ফলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, "বাসিন্দাদের দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied