ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বিএনপির নেতার বাড়িঘরে হামলার অভিযোগ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৬:৪৩

শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নীলকান্দি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার এবং তার ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

বিএনপি নেতা শাখাওয়াত সিকদার ও তার ভাতিজা সাবেক ছাত্রদল নেতা রনি সিকদার জানান, শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট নিয়ে ইউসুফ সিকদারের ছেলে তামিম সিকদার ও তানভীর সিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্যা, রানা মোল্যা, জাকির মোল্যা ও রাজা মোল্যা সহ কয়েকজনের সঙ্গে বাতবিতান্ড হয়। এরই ধারাবাহিকতায় ওই রাতেই শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার, ইউনুস সিকদার,

ইউসুফ সিকদার, মনির সিকদার ও রুহুল সিকদারের বাড়িঘরে হামলা ও লুটপাট করে তারা। এসময় প্রায় ৫ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এব্যাপারে শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার বলেন, তামিম সিকদার ও তানভীর সিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্যা, রানা মোল্যা, জাকির মোল্যা ও রাজা মোল্যা সহ কয়েকজনের সঙ্গে বাতবিতান্ড হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে 

প্রায় ৫ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আমরা এর বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

 

অন্যদিকে রানা মোল্যা বলেন, ঘটনার সময় আমি শরীয়তপুর শিল্পকলা একাডেমীতে দলীয় একটি ইফতার মাহফিলে ছিলাম। তবে গিয়ে শুনেছি, গত ৫ আগস্টের আগে বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদারের ভাতিজারা আমার চাচা শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়ের মোল্যার ছেলে রবিন মোল্যার ওপর হামলা করেছিল। শুক্রবার রাতে বাকবিতন্ড হয়েছে। তবে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেনি। 

 

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত