মাদারীপুরে আধিপত্য নিয়ে দ্বন্দের জেরে নিহত ২, গুরুতর আহত - ৩
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাদারীপুরে দুই ভাই নিহত, গুরুতর আহত হয়েছে আরও তিনজন। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত আজিবার সরদারের দুই ছেলে আতাবুর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩৫)। আহতরা হলেন খোয়াজপুর ইউনিয়নের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭), একই ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮),আজিবার সরদারের ছেলে অলিল সরদার(৪০) । নিহত সাইফুল স্বেচ্ছাসেবক লীগ খোয়াজপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝখানে ড্রেজারের বালু তোলার পাইপ বসানো নিয়ে দু-পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে আনার পরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত আজিবার সরদারের দুই ছেলে আতাবুর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩৫) নিহত হয়। আহতরা হলেন খোয়াজপুর ইউনিয়নের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭), একই ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮),আজিবার সরদারের ছেলে অলিল সরদার (৪০) । নিহত সাইফুল স্বেচ্ছাসেবক লীগ খোয়াজপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত দুই ভাইয়ের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
স্থানীয়রা জানায়, ড্রেজারের পাইপ বসানোকে কেন্দ্র করে দু-গ্রæপের আধিপত্যের দ্ব›দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে দু-গ্রুপের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়। তার মধ্যে দুজন মারা গেছে। তিনজন গুরুতর আহত হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা করতে আসেনি নিহতের পরিবার। ভুক্তভোগী পরিবার মামলা করতে এলে মামলা নেয়া হবে।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত