ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৬:৫১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনার কারনে এক্সেভেটর দিয়ে সম্পুর্ন ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

শুক্রবার (৭ মার্চ ) কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে পাঁচটি ইটভাটা সম্পুর্ন ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হয়।

ইটভাটা গুলো হচ্ছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস। বড়ভিটা ইউনিয়নে অবস্থিত এমএবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত জেএমএস ব্রিকস। 

জানা যায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ইটভাটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। 

অভিযান পরিচালনার সময় জেলা এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এর আগে ভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধ করা হয়েছিল। কিন্তু তারপরও তারা চুপিচুপি কার্যক্রম চালিয়ে আসছে। তাই শুক্রবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু করছি কিন্তুু বিকাল ৪ টা পর্যন্ত ভেঙে ফেলার কার্যক্রম শেষ করতে পারিনি। কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান ফুলবাড়ী উপজেলায় একটি ইউভাটা বৈধ কাগজপত্র থাকলেও বাকি পাঁচটি বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা ভেঙে ফেলার অভিযান শুরু করেছি। এ অভিযান চলমান থাকবে।  

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত