ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৬:৫

নারীদের নিরাপত্তা নিশ্চিত ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পূর্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‌‘ফাঁসি চাই; আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই; মাগুরায় ধর্ষণের অভিযুক্তদের ফাঁসি চাই; আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই; আমি মেয়ে আমি অবহেলিত; ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যধি’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। ধর্ষক নামের নরপশুরা শিশুকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের আট বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। একজনকে দৃশ্যমান শাস্তি দিতে পারলে সবাই সচেতন হবে বলে আশাবাদী। বর্তমান সরকার গদিতে বসে এসব কাণ্ডে পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই বিপ্লবের পরবর্তীতে প্রথম নারী দিবস হিসেবে পালন করতেছি সেটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনাকে কেন্দ্র করে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি সর্বোচ্চ শাস্তি দিতে। আন্দোলনে আমাদের বোনেরা সাহস জুগিয়েছিল। তাদেরকে নিরাপত্তা দিতে না পারলে আন্দোলন ব্যাহত হবে। মাগুরা যে ঘটনাটি ঘটেছে প্রয়োজন হলে দেশের বাহিরে হলেও উন্নত মানের চিকিৎসা দিতে হবে। বর্তমান বিচারহীনতার যে ট্রেন্ড চলতেছে তা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে মেনে অধিকার আদায় করে ছাড়বে।

জানা যায়, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু (আছিয়া) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালে জীবনাশঙ্কায় রয়েছেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত