মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জানা গেছে, “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয় ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ মার্চ সোমবার সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসন দিবসটি আয়োজন করে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তা বাস্তবায়ন করে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রেইট্রি তলায় স্থাপিত মঞ্চে মিলিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাদেবপুর শাখার স্টেশন ইনচার্জ মো: আশরাফুর রহমান আগুণ নেভানোর বিভিন্ন প্রক্রিয়া প্রদর্শন করেন এবং ভূমিকম্প সহ প্রাকৃতিক অন্যান্য দুর্যোগে কিভাবে নিজেকে কৌশলী হতে হবে তা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি রিফাত আরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম রাব্বানী, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান হাসান আলী প্রমুখ।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত