ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে ইটভাটার মালিকদের মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৩-২০২৫ রাত ৯:১৭

জিগজাক ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জে ইটভাটার মালিকরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

 মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপি প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা সভাপতি মোঃ.আব্দুর রহমান, সহ-সভাপতি আজাহারুল হক ভুট্টু,মোঃ.ফজলুল হক,আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ মো.সাইফুল ইসলাম,সিংগাইর থানার সভাপতি ইলিয়াস খান, জেলা কমিটির নেতা মোঃ.শফিকুল ইসলাম,সায়েদুল আমিন, তাওহীদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে নেতারা দাবি দাওয়া তুলে ধরে বলেন, জিগজাক ইটভাটায় কোন প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না। হয়রানি বন্ধ না করা হলে আমরা ভ্যাট টেক্সট দেওয়া বন্ধ করে দিবো। কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। ইটভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা দেওয়ার দাবি জানান। বক্তার আরো বলেন বর্তমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইটভাটার সমস্যা সমাধান হচ্ছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে এর সমাধান চাই।

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা