ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শরীয়তপুরের একে জসিম উদ্দিন বিজেপির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১০:৪৪

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী বেপারী পরিবারের কৃতিসন্তান, ইতালী প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব একে জসিম উদ্দিন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ মার্চ) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে একে জসিম উদ্দিন বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। সেই লক্ষ বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। 

এদিকে, একে জসিম উদ্দিন বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, একে জসিম উদ্দিন বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, একে জসিম উদ্দিন ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানানভাবে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে