শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
শেরপুর পৌরসভায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আলীর ছোট মেয়ে। মিম স্থানীয় চরশেরপুর নূরমোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মৃত মিস্টার আলী গত দশ দিন আগে প্রথম রোজার দিন মারা যায়। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সদস্যরা জানায় শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে অটোরিকশা আরোহী স্কুল ছাত্রী নিজের গায়ের উড়না অটো রিক্সা চাকায় পেঁচিয়ে গিয়ে ছিটকে রাস্তায় পরে যায়।এসময় গলায় ফাঁস লেগে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম জানান, ঘটনার পর স্বজনরা মেয়েটির লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছে । পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হলে। বিনাময়নাতদন্তে লাশ দাফন করার অনুমতি প্রদান করা হয়।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied